দোয়া কবুলের গল্প ❤️
বয়স প্রায় ২৭ চলছে,,,প্রায় ২১ চলার সময় থেকে পরিবার প্রস্তাব দেখা শুরু করেছে
এরা এদের মত করে দেখতেছিলো কিন্তু তেমন গর্জ করে নাই আস্তে আাস্তে কয়েকটা বছর চলে গেলো
আমার সবসময় নিজস্ব কিছু পছন্দ ছিলো যে ছেলেটা দেশে জব করবে দেখতে ভালো হবে ফেমিলিটা ভালো পরিবেশের হবে ইত্যাদি আর খুব ভয় হতো যে জানাশুনা ন হলে যে কেমন হবে ইত্যাদি
নিজের ওপর তখন মনে হতো নিজে পছন্দ করলে হয়তো ভালো থাকবো
একজনের সাথে তখন একটা হারাম সম্পর্কে জড়িয়ে যায়,, তখন ওনাকে পাওয়ার জন্য কতনা নফল নামাজ রোজা তাহাজ্জুদ পড়ি সূরা ইয়াসিন পড়ি সারাদিন ইস্তেগফার ও করি যেনো আল্লাহ আমাকে মিলিয়ে দেন সম্পর্ক ভালই ছিলো কিন্তু মানুষ টা হঠাৎ করে বিয়ে করে নেয় এভাবে কয়েকটা বছর নষ্ট হয় তখন মনে হতো আল্লাহর কাছে এত চাইলাম আল্লাহ আমাকে দিলোনা অথচ কত মানুষ ত রিলেশন করতেছে এদের হুটহাট বিয়ে হয়ে যায়,,অনেক হাতাশায় থাকতাম কিন্তু কিছু দিন যাওয়ার পর শুনি যার সাথে সম্পর্ক ছিলো সে নেশা করতো
আম্মা বুঝায়ত আল্লাহ দেন নাই আবার ওনিই দিবেন
আশেপাশে কত ছোট ছোট মেয়ের বিয়ে হয়ে যেতো দেখতাম আর মানুষের কত কথা শুনেছি ঘরে বসে কান্না করতাম ভাবতাম আমার হয়ত বিয়েই হবেনা
এরপর ঘটকরা বিয়ের প্রস্তাব দেখাতো অনেক অনেক কিন্তু প্রায় পরিবারের কিছু সমস্যার জন্য রিজেক্ট হতাম অথচ যেসব কারনে হতাম তা ধরা মোটেও এই সমাজে ঠিক না,, হঠাৎ করে আমার একমাত্র ভরসা আমার মা ওনি অনেক অসুস্থ হয়ে যায় তখন আরো হতাশায় পরে যায় ওনার কিছু হলে আমার কি হবে থাকতেইত বিয়ে হয়নি
ওনাকে ডাক্তার বাঁচবে আশা ছেরে দিয়েছিল
তখন আল্লাহর কাছে ওনাকে ভিক্ষা চায়ছি শুধু আমার জন্য
আলহামদুলিল্লাহ শুকরিয়া আস্তে আস্তে মা ও সুস্থ হয়ে ওঠেছে।
তখন থেকে আল্লাহর কাছে তওবা করে অতীতের জন্য মাফ চেয়ে নামাজ পড়ে কোরআন পড়ে দান সাদকা করে এটা চেয়েছি আল্লাহ ওনি জিবিত থাকা অবস্থায় আমারে একটা বিয়ের ব্যবস্থা করো
এরপর যখন বিয়ে দেখা শুরু করি তখন দুটো বিয়ে প্রায় হওয়ার পথে একটা ত ডেইট হয়েও হয়নাই
কিছু কারনে
তখন আরো হতাশায় পরে যায় যে ভাগ্যে হয়ত বিয়ে নাই
এরপরও আল্লাহ কে ডেকেছি বলেছি তখন
আল্লাহ আপনি যেখানে চান যা চান তাই দেন এটাই আমার খুশি তাও দেন
এই ভাবে দোয়ার দুই মাসের মধ্যে আল্লাহ আমাকে এমন একজায়গায় বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আশাও করি নাই এত ভালো বা এমন কিছু পাবো
আশেপাশে সব মেয়েদের থেকে শিক্ষা, পরিবার সবদিক থেকে উত্তম পেয়েছি ধার্মিক একজন মানুষ পেয়েছি ধার্মিক একটা পরিবার পেয়েছি
আমাকে আবার আমার পরিবারকে অনেক সম্মানও করেন
আবার আমার পছন্দের মত যা যা আগে চাইতাম ঠিক তেমনটাই পেয়েছি, যারা আগে কথা শুনাতো তারা নিজেরাই এখন বলে ধৈর্য ধরেছিলো উত্তম কিছু পেয়েছে।
আল্লাহর কাছে শুকরিয়া
মাশাল্লাহ আলহামদুলিল্লাহ
দোয়া করবেন আমি আমার রবের কাছে সন্তুষ্ট।

Leave a Comment