#তাহাজ্জুদ

#দোয়া_কবুলের_গল্প

আপনারা যারা হতাশ বা খুব কষ্টে আছেন তারা তাহাজ্জুদ নামাজ নিয়মিত পড়ে দেখেন ইনশাআল্লাহ্ খালি হাতে ফিরবেন না। অনেক আপুকেই দেখি একথা বলতে ভাগ্যে যা আছে তাই হবে যদিও দুয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। তারপরও অনেকজনকেই দেখি এইকথা বলতে অনেক চাইলাম কিন্তু পেলাম না। আজকে তাদের জন্য আমি কয়েকটা ঘটনা শেয়ার করব।আশা করি উপকৃত হবেন.............


#ঘটনা ১: ক্যান্সার আক্রান্ত এক খালা।

ডাক্তার বলেছে যে একদম শেষ প্রান্তে এবং যারা last stage থাকে তারা সচারাচর বাচে না।হাতে আর তিনমাস।বিশ্বাস করুক উনি একদম বেপর্দা এবং বেনামাজি একজন মানুষ ছিলেন। কিন্তু সেই তিনমাস তাকে একদিনও নামাজ বাদ দিতে দেখিনি।বিশেষ করে তাহাজ্জুদ। একদিনও বাদ দেননি।কি আশ্চর্য!!!! তিনমাস পর এক অদ্ভুত ঘটনা ঘটলো। ডাক্তার নিজেই অবাক উনার শরীরে ক্যান্সার এর কোষ একদমই নেই।উনার আর কেমোথেরাপি দেওয়া লাগবে না।অথচ তিনমাস পর তার মৃত্যু নিশ্চিত। সেই মানুষের ক্যান্সারই নেই।

কেমোথেরাপির কারনে তার শরীরের রং নষ্ট হয়ে গেছে এবং চুল উঠে গেছিল। কয়েকদিন পর তার রং এত সুন্দর আর এত ঘন চুল উঠলো যে আগের থেকেও আরো বেশি সুন্দর লাগে এখন দেখতে। তাহাজ্জুদ পড়েই তার এই অবস্থা।এখন উনি কোনো দিনও নামাজ তাহাজ্জুদ বাদ দেন না।


#ঘটনা ২: পছন্দ করে বিয়ে করেছে কিন্তু স্বামীর চরিত্র খারাপ।নামাজ তো পড়েই না সেই সাথে মেয়েদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে।সেই বোন এই গ্রুপ থেকে ইস্তেগফার আর তাহাজ্জুদ সম্পর্ক জেনে আমল করা শুরু করে দিল।এখন সে বোনের স্বামীকে দেখলে নিজেরেই মনে হয় এমন ভালো আর চরিত্রবান বউকে পাগলের মত ভালোবাসে এমন কাউকে যেন জিবনে পাই।অর্থাৎ তাহাজ্জুদ পড়ে বোন তার স্বামীর চরিত্র কে ঠিক করে ফেলেছেন।ভাবুন একবার কতটা ক্ষমতা এই নামাজের।


#ঘটনা ৩: 

আমার এক বোনের বিয়ে ভেংগে গিয়েছিল গতবছর। পরে ও তাহাজ্জুদ পড়তো আর দুয়া করেছিল যার সাথে জোড়া আছে তার সাথে বিয়ে হয়ে যাওয়ার জন্য। বিয়েটা ভাংগার পরে বাসায় অনেক ঝামেলা হয়েছিল। কি অমানুষিক কষ্ট সহ্য করত সেটা আমাকে বলত সব সময়; আমিও ওর বিয়ের জন্য অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছিলাম। খুব মন খারাপ হয়েছিল তখন...


গতকাল আমাকে মেসেজ দিয়ে বলতেছে দুয়া করিস আমার কাবিন হয়ে গেছে। আমি বিস্ময়ে + খুশিতে আত্নহারা হয়ে গিয়েছিলাম।যার সাথে বিয়ে ভেংগে গিয়েছিল তার সাথেই গত পরশুদিন কাবিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ

আসলে আমরা চাইতে পারিনা ঠিক মতো আল্লাহর কাছে তাই আমাদের দুয়া কবুল হয় না।অথচ আল্লাহ চাইলে একদিনেই ভাগ্য পরিবর্তন হয়ে যায়।

আপনার জন্য অকল্যাণ যেটা সেটাকেও আল্লাহ কল্যাণকর করে দেন শুধুমাত্র আপনার জন্য।তাই আজ থেকেই শুরু করে দিন তাহাজ্জুদ।


দোআ এমন এক জিনিস, যা তাকদীরকেও পাল্টে দেয় ইনশাআল্লাহ্।

(সংগৃহীত)

Leave a Comment