#কাবার_কালাে_ইমাম
#মায়ের_দোয়া
সত্য ঘটনা
#হেদায়েতের_গল্প
#দোয়া_কবুলের_গল্প
শায়খ আদিল কালৰানী ( সাল্লামাহু তা'আলা ) , প্রাক্তন ইমাম , মাসজিদ - আল হারাম ।
তিনি লন্ডনের এক কনফারেন্সে তার জীবনের উল্লেখযােগ্য এক ঘটনার বর্ণনা করেন । সেই ঘটনার মধ্যে রয়েছে আমাদের জন্য এক বিশেষ শিক্ষা , বিশেষ করে মায়েদের জন্য ।
#ইমাম_কালবানী ছােটবেলায় খুব দুষ্ট প্রকৃতির ছিলেন । তিনি তার মাকে খুবই
ত্যক্ত - বিরক্ত করতেন ।
কিন্তু তার মা ,
( আল্লাহ তাকে রহম করুন)
ছিলেন একজন পরহেজগার , ধার্মিক মহিলা।
তিনি দু'আ কবুলের অলৌকিকতার ব্যাপারে বিশ্বাস রাখতেন ।
দু'আ করাটা তিনি অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন । এ কারণে যখনই ছােট্ট কালবানী তাকে ত্যক্ত - বিরক্ত করত তখনই তিনি দু'আ করতেন । তিনি বলতেন , “ আল্লাহ তােকে হিদায়েত দিন , তােকে কা'বার ইমাম বানিয়ে দিন ” ইমাম কালবানী বলেন “ আল্লাহ আমার মার দু'আ কবুল করেছেন । আজ আমি কা'বার ইমাম হয়ে গেছি ” ।
( আল্লাহু আকবর ) ঈমাম কালবানী পারস্য উপসাগর এলাকার এক গরীব পরিবারের সন্তান । নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন , পবিত্র ঘর কা'বায় ইমামতি করতে পারার বিষয়টা বিশেষ সম্মানের । সাধারণত সৌদি ভূখণ্ডে স্থানীয় আরবদের জন্যই এই পদটা সংরক্ষিত থাকে ।
তিনি হতচকিত হয়ে পড়েছিলেন যখন জানতে পারেন , কিং আব্দুল্লাহ তাকে মাসজিদ - আল - হারাম - এর জন্য তাকে ইমাম হিসেবে পছন্দ করেছিলেন ।
---------------------মা - শা - আল্লাহ ।
আর তিনিই ছিলেন কা'বার প্রথম #কালাে_ইমাম।
কাজেই , কখনােই দু'আর ক্ষমতাকে ছােট করে দেখতে নেই । রাসূলে কারীম ই এক হাদীসে ইরশাদ করেন , “ পিতা - মাতার দু'আ ফিরিয়ে দেওয়া হয় না ” ( ১ )
(বায়হকী)
প্রতিটি বাবা - মা'র নিজ সন্তানদের জন্য বেশী বেশী দু'আ করা উচিৎ । তবে সাবধান থাকতে হবে যেন কোন মা যেন তার সন্তানের জন্য বদ দুআ না করেন । কেননা রাসূল ইরশাদ করেন , “ তােমরা নিজেদের বিরুদ্ধে , তােমাদের সন্তান - সন্তুতির এবং তােমাদের সম্পদের বিরুদ্ধে বদ দু'আ করাে না । কেননা , তােমরা আল্লাহর পক্ষ থেকে এমন মুহূর্তের জ্ঞানপ্রাপ্ত নও , যখন যা কিছুই চাওয়া হয় তিনি তােমাদের তা দিয়ে দেবেন । ”(মুসলিম-৭৭০৫)

❤️❤️❤️
উত্তরমুছুন